নন্দোত্সব

নন্দোত্সব [ nandōt-saba ] বি. শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে আনোন্দোত্সব। [সং. নন্দ (আনন্দ) + উত্সব]।

নন্দিনী

নন্দিনী [ nandinī ] বি. ১. কন্যা, দুহিতা; ২. বশিষ্ঠমুনির কামধেনু। ☐ বিণ. আনন্দদায়িনী। [সং. √ নন্দ্ + ণিচ্ + ইন্ + ঈ]।

নন্দিত

নন্দিত [ nandita ] বিণ. ১. আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; ২. যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা।

নন্দনতত্ত্ব

নন্দনতত্ত্ব [ nandana-tattba ] বি. সৌন্দর্যবিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা, কান্তিবিদ্যা, aesthetics. [সং. নন্দন (যা আনন্দ দেয়) + তত্ত্ব]।

নদ্ধ

নদ্ধ [ naddha ] বিণ. বদ্ধ, আবদ্ধ, আটকানো রয়েছে এমন। [সং. √ নহ্ + ত]।

নদ

নদ [ nada ] বি. নদী -র পুংলিঙ্গ, ব্রহ্মপুত্র, অজয়, দামোদর প্রভৃতি পুংবাচক নামযুক্ত জলপ্রবাহ। [সং. √ নদ্ + অ]।

নথ

নথ [ natha ] বি. নাকের এক পাশে পরবার গহনাবিশেষ। [হি. নথ]।

নত্তা

নত্তা [ nattā ] বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ (‘নত্তা কৈল নয় দিনে’: ক. ক.)। [দেশি]।

নতোন্নত

নতোন্নত [ natōnnata ] বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]।