ন নতোদর নতোদর [ natōdara ] বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]।
ন নড়চড় নড়চড় [ naḍcaḍ ] বি. ১. ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); ২. চঞ্চলতা। [বাং. নড়া২. + চলা > চড়া (সহচর শব্দ)]।
ন নটিনী নটিনী [ naṭinī ] বি. (স্ত্রী.) ১. নর্তকী; ২. বাইজি; ৩. বারাঙ্গনা; গণিকা। [বাং. < সং. নটী-তু. হি. নটনী]।
ন নজরানা নজরানা [ najarānā ] বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)। [আ. নজর্ + ফা. আনা]।
ন নচ্ছার নচ্ছার [ nacchāra ] বিণ. ১. অপদার্থ; ২. পাজি, দুষ্ট, লক্ষ্মীছাড়া; ৩. দুর্বুদ্ধি; ৪. নীচ। [বাং. তু. হি. লুচ্ছা (=লম্পট, নীচ, দুষ্ট)]।