ন নভোনীল নভোনীল [ nabhō-nīla ] বি. আকাশের নীল রং বা নীলিমা; আশমানি রং। ☐ বিণ. আশমানি রংবিশিষ্ট (নভোনীল শাড়ি)। [সং. নভঃ + নীল]।
ন নবোদ্যম নবোদ্যম [ nabōdyama ] বি. ১. নতুন উদ্যম বা প্রচেষ্টা (নবোদ্যমে কাজ আরম্ভ করা); ২. প্রথম উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টা। [সং. নব + উদ্যম]।
ন নবোদিত নবোদিত [ nabōdita ] বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)। [সং. নব + উদিত]।
ন নবম নবম [ nabama ] বিণ. ৯ সংখ্যক। [সং. নবন্ + ম]। নবমী বিণ. (স্ত্রী.) নবম -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) তিথিবিশেষ।
ন নবাগত নবাগত [ nabāgata ] বিণ. ১. সদ্য এসেছে এমন (নবাগত অতিথি); ২. নবজাতক, সদ্য জন্মেছে এমন। [সং. নব + আগত]।
ন নবাংশ নবাংশ [ nabāṃśa ] বি. (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ লগ্নের প্রত্যেকের নয় ভাগের এক এক ভাগ। [সং. নব + অংশ]।