নাটিকা

নাটিকা [ nāṭikā ] বি. ক্ষুদ্র নাটক, অল্প দৈর্ঘ্যের নাটক। [সং. নাটক + আ]।

নাটাই

নাটাই [ nāṭāi ] বি. তাঁত বোনার বা ঘুড়ির সুতো জ়ড়াবার জন্য ব্যবহৃত চরকাবিশেষ, লাটাই। [দেশি]।

নাজুক

নাজুক [ nājuka ] বিণ. ১. আঘাত সহ্য করতে পারে না এমন (নাজুক শরীর); ২. সহজেই বিগড়ে যেতে পারে এমন। [ফা. নাজুক]।

নাজির

নাজির [ nājira ] বি. আদালতের উচ্চপদস্হ কেরানিবিশেষ। [আ. নাজীর]।

নাজিম

নাজিম [ nājima ] বি. ১. মুসলমান শাসনকর্তা; ২. প্রাদেশিক শাসনকর্তা; ৩. বিচারক (নাজিমের আদালত)। [আ. নাজীম্]।

নাজানি

নাজানি [ nājāni ] অব্য. জানি না, কী জানি, কে জানে, বোধ হয় (নাজানি সেখানে কী হচ্ছে)। [বাং. না৩ + জানি]।

নাচার

নাচার [ nācāra ] বিণ. নিরুপায়, অসহায়, অক্ষম। [ফা. নচারহ্ তু. বাং. না + ফা. চারা (উপায়)]।

নাগাল

নাগাল [ nāgāla ] বি. ১. নৈকট্য, সন্নিধান (তার নাগাল পাওয়া ভার); ২. ধরাছোঁয়া, পৌঁছ (গাছের ডালটা তার নাগালের মধ্যে, ডাকাতেরা দ্রুত নাগালের বাইরে চলে গেল)। [বাং. লাগ + আল]।

নাগেশ

নাগেশ [ nāgēśa ] বি. ১. অনন্ত নাগ বা শেষ নাগ; ২. শিবলিঙ্গবিশেষ; ৩. প্রসিদ্ধ বৈয়াকরণ। [সং. নাগ + ঈশ]।

নাগেন্দ্র

নাগেন্দ্র [ nāgēndra ] বি. ১. ঐরাবত; ২. অনন্ত নাগ। [সং. নাগ + ইন্দ্র]।