নায়েক

নায়েক [ nāẏēka ] বি. ভারতীয় সৈন্যবিভাগে সিপাইদের নেতাবিশেষ। [আ. লায়েক]।

নামোচ্চারণ

নামোচ্চারণ [ nāmōccāraṇa ] বি. নাম উচ্চারণ, নামের উল্লেখ বা উল্লেখমাত্র। [সং. নাম + উচ্চারণ]।

নাবি

নাবি [ nābi ] বিণ. বিলম্বিত, দেরিতে হয় বা জন্মে এমন (নাবি ধান)। [বাং. নাবা < নামা]।

নাফা

নাফা [ nāphā ] বি. ১. লাভ, মুনাফা; ২. উপকার। [আ. নফাআ]।

নাপ্পি

নাপ্পি [ nāppi ] বি. ব্রহ্মদেশের খাবারবিশেষ। [বর্মি. ঞাপ্পি]।

নাপাক

নাপাক [ nāpāka ] বিণ. অপবিত্র, অশুচি। [ফা. নাপাক]।

নানকর

নানকর [ nāna-kara ] বি. জমিদারের ভৃত্য যে নিষ্কর জমি খোরপোশ বাবদ পায় বা ভোগ করে। [ফা. নানকার]।

নানকপন্হী

নানকপন্হী [ nānaka-panhī ] বিণ. বি. শিখগুরু নানকের প্রবর্তিত ধর্মাবলম্বী বা ওই ধর্মের অনুগামী। [নানক + বাং. পন্হী]।

নান

নান [ nāna ] বি. আটার তৈরি মোটা রুটিবিশেষ। [হি.]।

নাটুয়া

নাটুয়া [ nāṭuẏā ] বিণ. বি. ১. নর্তক; ২. অভিনেতা। [সং. নাট + বাং. উয়া]।