নগনদী

নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)।

নগ

নগ [ naga ] বি. ১. পক্বত (নগরাজ, নগাধিপ); ২. (বিরল) গাছ। [সং. ন + √ গম্ + অ]। নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি। নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)। নগনন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা। নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

নগজ

নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি।

নক্রা

নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।

নক্র

নক্র [ nakra ] বি. কুমির। [সং. ন + √ ক্রম্ + অ]। নক্ররাজ বি. হাঙর। নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।

নালায়েক

নালায়েক [ nālāẏēka ] বিণ. ১. নাবালক (নালায়েক ছেলে); ২. অক্ষম, অনুপযুক্ত। [ফা. না + লায়েক]।

নালা

নালা [ nālā ] বি. জলনিকাশের খাত, বড় নর্দমা, ড্রেন। [সং. নালক]।

নার্ভ

নার্ভ [ nārbha ] বি. দেহস্হ তন্তুবিশেষ যার সাহায্যে সংবেদন ও পেশিক্রিয়া নির্বাহিত হয়। [ইং. nerve]।

নারদ

নারদ [ nārada ] বি. (কলহসংগঠক বলে খ্যাত) দেবর্ষিবিশেষ। [সং. নার + √ দা + অ]।