নাগা

নাগা [ nāgā ] বি. ১. উলঙ্গ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ, নাঙ্গা; ২. অসমের পর্বতবিশেষ; ৩. উক্ত পর্বতবাসী প্রাচীন জাতিবিশেষ। [< সং. নগ্ন]।

নাগরি

নাগরি [ nāgari ] বি. মাটির কলসি (গুড়ের নাগরি)। [দেশি]।

নাগরালি

নাগরালি [ nāgarāli ] বি. ১. নাগরের ভাব বা প্রণয়ীর ভাব; ২. প্রণয়চাতুর্য; ৩. লাম্পট্য; ৪. রসিকতা। [সং. নাগর + বাং. আলি]।

নাগরদোলা

নাগরদোলা [ nāgara-dōlā ] বি. নীচ থেকে উপরে ঘুরপাক খাবার দোলনাবিশেষ, merry-go-round. [সং. নগর + বাং. দোলা]।

নাগরঙ্গ

নাগরঙ্গ [ nāga-raṅga ] বি. নারঙ্গালেবু, কমলালেবু। [সং. নাগ (সিঁদুর) + রঙ্গ]।

নাকো

নাকো [ nākō ] অব্য. না, নয়, নহে (‘সে পথ দিয়ে ফিরল নাকো তারা’: রবীন্দ্র; ‘হিংস্র স্রোত বয় নাকো’: বিষ্ণু)। [বাং. না৩ + ক (স্বার্থে)]।

নাকাল

নাকাল [ nākāla ] বিণ. ১. জব্দ (তার পাল্লায় পড়ে খুব নাকাল হয়েছি); ২. হয়রান, শ্রান্ত (ঘুরে ঘুরে নাকাল হওয়া)। ☐ বি. নিগ্রহ, নাকানি-চোবানি; বিলক্ষণ শাস্তি। [আ. নকাল্]।

নাকারা

নাকারা [ nākārā ] বি. ছোট ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [আ. নাক্কারা]।

নাকসাট

নাকসাট [ nākasāṭa ] বি. নাসিকাগর্জন। [পাকসাট বা পাখসাট-এর অনুকরণে]।

নাইয়া

নাইয়া [ nāiẏā ] বি. নেয়ে, নাবিক; মাঝি। [সং. নাবিক]।