ন নুলো নুলো [ nulō ] বিণ. যার হাত কাটা বা বিকল। ☐ বি. ১. হাত-কাটা লোক; ২. বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]।
ন নুলিয়া নুলিয়া [ nuliẏā ] বি. (প্রধানত পুরীর) সমুদ্রতীরে মত্স্যজীবী জাতিবিশেষ। [তু. লুনিয়া (=নুন ব্যবসায়ী)]।
ন নিউটা নিউটা [ niuṭā ] ক্রি. (কাব্যে) ফেরা, প্রত্যাবর্তন করা (‘নেউটিয়া রণে বীর আইল নিমিষে’: কৃত্তি.)। [সং. নি + √ বৃত্ + বাং. আ]।
ন নেওয়া নেওয়া [ nēōẏā ] ক্রি. গ্রহণ করা, লওয়া (নেয়, নিয়েছে)। ☐ বি. উক্ত অর্থে (এটা নেওয়া ভালো হল না)। [সং. √ নী + বাং. আ]।