নেও

নেও [ nēō ] ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। ☐ অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]।

নেওটা

নেওটা [ nēōṭā ] বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ > নেহ > নেঅ + টা]।

নেকনজর

নেকনজর [ nēka-najara ] বি. ১. অনুকূল দৃষ্টি, অনুগ্রহদৃষ্টি (চিন্তা কী, তোমার উপর কর্তার নেকনজর আছে); ২. (ব্যঙ্গে) কুনজর। [ফা. নেক + আ. নজর্]।

নেংলা

নেংলা [ nēṃlā ] বিণ. খুব রোগাটে, অত্যন্ত কৃশ, লিকলিকে (নেংলা ছেলে)। [দেশি]।

নেকটাই

নেকটাই [ nēka-ṭāi ] বি. সাহেবি রীতিতে প্যাণ্ট-শার্টের সঙ্গে পরিধেয় গলাবন্ধবিশেষ। [ইং. necktie]।

নেকরা

নেকরা [ nēkarā ] বি. ১. রঙ্গতামাশা, কৌতুক; ২. ছলাকলা; ৩. ন্যাকামি। [ফা. নখ্রা]।

নেড়ে

নেড়ে [ nēḍē ] (অশোভন) বি. নিম্নশ্রেণির মুসলমান। [বাং. নেড়া + এ]।

নেত

নেত [ nēta ] বি. প্রাচীন কালে ব্যবহৃত সূক্ষ্ম পট্টবস্ত্রবিশেষ। [সং. নেত্র]।

নেতিবাচক

নেতিবাচক [ nēti-bācaka ] বিণ. ১. অস্বীকারসূচক (নেতিবাচক জবাব); ২. নঞর্থক (নেতিবাচক বাক্য)। [সং. ন + ইতিবাচক]।

নেপামবোমা

নেপামবোমা [ nēpāma-bōmā ] বি. ঘন থকথকে পেট্রল বা নেপাম সহযোগে প্রস্তুত বোমা। [ইং. napalm + বাং. বোমা]।