ন নহবত নওবত, নহবত [ nōbata, nahabata ] বি. ১. সানাই ইত্যাদির ঐকতান বাদ্য; ২. মূলত বিবাহাদি আনন্দোত্সব উপলক্ষ্যে সানাই ইত্যাদির ঐকতান বাদ্য। [ফা. নওবত্]।
ন নওবত নওবত, নহবত [ nōbata, nahabata ] বি. ১. সানাই ইত্যাদির ঐকতান বাদ্য; ২. মূলত বিবাহাদি আনন্দোত্সব উপলক্ষ্যে সানাই ইত্যাদির ঐকতান বাদ্য। [ফা. নওবত্]। নওবতখানা, নহবতখানা বি. যে জায়গায় বসে নওবত বাজানো হয়।
ন নীলিমা নীলিমা [ nīlimā ] (-মন্) বি. ১. নীলত্ব; ২. নীল রং বা আভা (ঘন মেঘের নীলিমা)। [সং. নীল + ইমন্]।
ন নীহারিকা নীহারিকা [ nīhārikā ] বি. আকাশে নীহারস্তূপের মতো দৃশ্যমান নক্ষত্রসমষ্টি বা বাষ্পীয় পদার্থ, nebula. [সং. নীহার + ইক + আ]।