নমস্কারি

নমস্কারি বি. বিণ. হিন্দুদের বিবাহ উপলক্ষ্যে মান্য কুটুম্বদের প্রদেয় (বস্ত্রাদি)। [সং. নমস্কার + বাং. ই]।

নমস্কার

নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি. ১. প্রণাম; ২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন। [সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]। নমস্কারি বি. বিণ. হিন্দুদের বিবাহ উপলক্ষ্যে মান্য কুটুম্বদের প্রদেয় (বস্ত্রাদি)। [সং. নমস্কার + বাং. ই]। নমস্কার্য বিণ. নমস্য, নমস্কারের যোগ্য। নমস্কৃত বিণ. নমস্কার করা হয়েছে এমন।

নমস্ক্রিয়া

নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি. ১. প্রণাম; ২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন। [সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]।

নব্য

নব্য [ nabya ] বিণ. ১. নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); ২. তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. নব্যতা। স্ত্রী. নব্যা।

নন্দি

নন্দি [ nandi ] বি. শিবের প্রধান অনুচর (নন্দিভৃঙ্গি)। ☐ বিণ. আনন্দজনক। [সং. √ নন্দ্ + ই]। নন্দিকেশ্বর বি. শিবের প্রধান অনুচর নন্দি। নন্দিভৃঙ্গি বি. শিবের দুই অনুচর নন্দি ও ভ়ৃঙ্গি।

নখী

নখী১ [ nakhī ] (-খিন্) বিণ. তীক্ষ্ণ নখবিশিষ্ট। [সং. নখ + ইন্]। নখী২ [ nakhī ] বি. গন্ধদ্রব্যবিশেষ, একরকম সামুদ্রিক শামুকের খোলা ভেজে প্রস্তুত গন্ধদ্রব্য। [সং. √ নখ্ + অ + ঈ (স্ত্রী.)]।