নাপিত

নাপিত [ nāpita ] বি. চুলদাড়ি কাটা বা ক্ষৌরকর্ম করা যার পেশা, ক্ষৌরকার; হিন্দুজাতিবিশেষ। [অর্বাচীন সং. স্নাপয়িতৃ > প্রাকৃ. ণহাপিত]। স্ত্রী. নাপিতানি, নাপতিনি।

নাপছন্দ

নাপছন্দ [ nāpachanda ] বিণ. ১. অপছন্দ; ২. অমনোনীত। [ফা. নাপসন্দ]।

নান্দনিক

নান্দনিক [ nāndanika ] বিণ. সৌন্দর্যতত্ত্ব বা নন্দনতত্ত্বসম্বন্ধীয়; সৌন্দর্যসম্বন্ধীয় (নান্দনিক উত্কর্ষ, নান্দনিক বৈশিষ্ট্য)। [সং. নন্দন + ইক]।

নাদ্য

নাদেয়, নাদ্য [ nādēẏa, nādya ] বিণ. ১. নদীসম্বন্ধীয়; ২. নদীজাত। ☐ বি. নদীর জল। [সং. নদ + এয়, নদী + এয়; নদ + য]।

নাদেয়

নাদেয়, নাদ্য [ nādēẏa, nādya ] বিণ. ১. নদীসম্বন্ধীয়; ২. নদীজাত। ☐ বি. নদীর জল। [সং. নদ + এয়, নদী + এয়; নদ + য]।

নাদুসনুদুস

নাদুসনুদুস [ nādusa-nudusa ] বিণ. মোটামোটা, হৃষ্টপৃষ্ট, গোলগাল। [দেশি]।

নাট্য

নাট্য [ nāṭya ] বি. ১. নাচ-গান-বাজনা; ২. নৃত্য, নাচ; ৩. অভিনয়; ৪. নাটক। [সং. নট + য]। নাট্যকলা বি. ১. নৃত্য-গীত বাদ্যের বিদ্যা; ২. অভিনয়বিদ্যা। নাট্যকাব্য বি. নাটকের আঙ্গিকে রচিত কাব্য। নাট্যগোষ্ঠী বি. নাটক অভিনয়কারীর দল। নাট্যমন্দির, নাট্যশালা বি. ১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; ২. নাচঘর, নৃত্যশালা। নাট্যাচার্য বি. নাটক অভিনয়ের শিক্ষাগুরু। নাট্যাভিনয় বি. নাটকের অভিনয়। নাট্যামোদী বি. বিণ. নাটকের অভিনয় দেখতে ভালোবাসে এমন দর্শক, নাটকপ্রিয় দর্শক। নাট্যোত্সব বি. নাটকের অভিনয়সংক্রান্ত অনুষ্ঠান; যে অনুষ্ঠানে নানাবিধ বা নানান নাটকের প্রদর্শনীর ব্যবস্হা হয়।

নাটুকে

নাটুকে [ nāṭukē ] বিণ. ১. নাটকরচয়িতা (নাটুকে রামনারায়ণ); ২. নাটকীয়, নাটকসম্বন্ধীয়; ৩. অস্বাভাবিক, কৃত্রিম বা অভিনেতাসুলভ হাবভাবপূর্ণ (নাটুকে চালচলন)। [সং. নাটক + বাং. ইয়া > এ]। নাটুকেপনা বি. অভিনেতাসুলভ কৃত্রিম হাবভাব।

নাটকীয়তা

নাটকীয়তা বি. নাটকীয় আচরণের দ্বারা চমকসৃষ্টি।