নাটকীয়

নাটকীয় বিণ. ১. নাটকসম্বন্ধীয়; ২. আকস্মিক, অস্বাভাবিক ও অপ্রত্যাশিত (নাটকীয় ঘটনা, নাটকীয় আবির্ভাব); ৩. কৃত্রিম হাবভাবপূর্ণ (নাটকীয় চালচলন; নাটকীয় ভঙ্গি)।

নাটক

নাটক [ nāṭaka ] বি. অভিনয়যোগ্য রচনা; সংলাপের আকারে রচিত সাহিত্য। [সং. √ নট্ + অক]। নাটকীয় বিণ. ১. নাটকসম্বন্ধীয়; ২. আকস্মিক, অস্বাভাবিক ও অপ্রত্যাশিত (নাটকীয় ঘটনা, নাটকীয় আবির্ভাব); ৩. কৃত্রিম হাবভাবপূর্ণ (নাটকীয় চালচলন; নাটকীয় ভঙ্গি)। নাটকীয়তা বি. নাটকীয় আচরণের দ্বারা চমকসৃষ্টি।

নাটমন্দির

নাটমন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়।

নাট

নাট [ nāṭa ] বি. ১. নৃত্য, নাচ; ২. অভিনয় (নাটমঞ্চ); ৩. লীলা (‘সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট’:চৈ. চ); ৪. রঙ্গকৌতুক (‘দেখিতে আইনু নাট’: ভা. চ.); ৫. রঙ্গমঞ্চ (‘ধন্য হরি ভবের নাটে’)। [সং. √ নট্ + অ]। নাটমন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়।

নাজেহাল

নাজেহাল [ nājēhāla ] বিণ. নাস্তানাবুদ, পর্যুদস্ত (খেলায় হেরে নাজেহাল); শ্রান্ত-ক্লান্ত, হয়রান (রোদে-গরমে ছুটোছুটি করে নাজেহাল)। [আ. নাজা + হাল তু. আ. নাজিলাত]।

নাজিনা

নাজনে, নাজিনা [ nājanē, nājinā ] বি. শজনেজাতীয় ডাঁটাবিশেষ। [তু. শজিনা]।

নাজনে

নাজনে, নাজিনা [ nājanē, nājinā ] বি. শজনেজাতীয় ডাঁটাবিশেষ। [তু. শজিনা]।

নাছি

নাচি, নাছি [ nāci, nāchi ] বি. ধাতুপাত প্রভৃতি জুড়বার জন্য পেরেকবিশেষ, বড় পেরেকবিশেষ, rivet. [দেশি]।

নাচি

নাচি, নাছি [ nāci, nāchi ] বি. ধাতুপাত প্রভৃতি জুড়বার জন্য পেরেকবিশেষ, বড় পেরেকবিশেষ, rivet. [দেশি]।

নাঙ্গা

নাঙ্গা [ nāṅgā ] বিণ. ১. নগ্ন, উলঙ্গ (নাঙ্গা হয়ে ঘুরে বেড়ানো); ২. অনাবৃত। ☐ বি. নগ্ন সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ, নাগা। [হি. নাঙ্গা < সং. নগ্ন]।