নান্দী

নান্দী [ nāndī ] বি. কাব্য, নাটক ইত্যাদির আরম্ভের সময় দেবতার স্তব বা মঙ্গলাচরণ। [সং. √ নন্দ্ + ণিচ্ + ই + ঈ]। নান্দীকর , নান্দীপাঠ যে নান্দী পাঠ করে। নান্দীমুখ বি. ১. শুভকর্মের শুরুতে করণীয় শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ; ২. বৃদ্ধিভোজী মাতাপিতৃগণ যথা, পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ। নান্দীমুখী বি. বৃদ্ধিভোজী মাতৃগণ। নান্দীরোল বি. ১. সজোরে মন্ত্রোচ্চারণ; ২. (গৌণ অর্থে) রণহুংকার (‘যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দীরোল’: জী. দা)।

নাবিক

নাবিক [ nābika ] বি. জলযানের চালক; যে নৌকা জাহাজ প্রভৃতি চালনার কাজ করে। [সং. নৌ + ইক]। নাবিকবিদ্যা বি. নৌচালনার বিদ্যা।

নাবালক

নাবালক [ nābālaka ] বিণ. অপ্রাপ্তবয়স্ক (‘নাবালক ছেলেটির কী করিবে তবে’: রবীন্দ্র)। [ফা. নাবালিগ্]। নাবালিকা স্ত্রী. নাবালক।

নাবাধ্যক্ষ

নাবাধ্যক্ষ [ nābādhyakṣa ] বি. নৌসেনার বা নৌবাহিনীর অধ্যক্ষ। [সং. নৌ < নাব + অধ্যক্ষ]।