নাট্যশালা

নাট্যমন্দির, নাট্যশালা বি. ১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; ২. নাচঘর, নৃত্যশালা।

নাট্যমন্দির

নাট্যমন্দির, নাট্যশালা বি. ১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; ২. নাচঘর, নৃত্যশালা।

নাট্যকলা

নাট্যকলা বি. ১. নৃত্য-গীত বাদ্যের বিদ্যা; ২. অভিনয়বিদ্যা।

নাব্য

নাব্য [ nābya ] বিণ. ১. নৌকা জাহাজ প্রভৃতি চালাবার পক্ষে উপযুক্ত, নৌবাহনসাধ্য; ২. নৌকাদি জলযানে যা পার হওয়া যায় (নাব্য নদী)। [সং. নৌ + য]। বি. নাব্যতা।

নান্দীরোল

নান্দীরোল বি. ১. সজোরে মন্ত্রোচ্চারণ; ২. (গৌণ অর্থে) রণহুংকার (‘যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দীরোল’: জী. দা)।

নান্দীমুখ

নান্দীমুখ বি. ১. শুভকর্মের শুরুতে করণীয় শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ; ২. বৃদ্ধিভোজী মাতাপিতৃগণ যথা, পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ।