নল
নল [ nala ] বি. ১. চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); ২. দৈর্ঘ্যের মাপবিশেষ; ৩. তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); ৪. সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। নলকূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well. নলখাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. ১. চোঙ, নল; ২. ভাঁটা; ৩. নাড়ি।
নরক
নরক [ naraka ] বি. ১. (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; ২. (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); ৩. শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। নরককুণ্ড বি. ১. বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; ২. (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্হান। নরক গুলজার (ব্যঙ্গে) ১. পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; ২. অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। নরকযন্ত্রণা বি. ১. পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে...
নরক গুলজার
নরক গুলজার (ব্যঙ্গে) ১. পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; ২. অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা।