ন্যূন

ন্যূন [ nyūna ] বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ন্যূনকল্পে, ন্যূনপক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ন্যূনতা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।

ন্যাতপেতে

ন্যাতপেতে বিণ. ১. মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; ২. নেতিয়ে পড়েছে এমন।

ন্যাতপ্যাত

ন্যাতপ্যাত [ nyāta-pyāta ] বি. ১. মিয়ানো বা ম্লান ভাব; ২. অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা২]। ন্যাতপেতে বিণ. ১. মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; ২. নেতিয়ে পড়েছে এমন।

ন্যাংটো

ন্যাংটা, ন্যাংটো [ nyāṇṭā, nyāṇṭō ] বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]।

ন্যাংটা

ন্যাংটা, ন্যাংটো [ nyāṇṭā, nyāṇṭō ] বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]।

ন্যস্ত

ন্যস্ত [ nyasta ] বিণ. ১. অর্পিত (দায়িত্ব ন্যস্ত হল); ২. প্রদত্ত; ৩. গচ্ছিত (ধনরত্ন তাঁর তত্ত্বাবধানে ন্যস্ত হল); ৪. রক্ষিত; ৫. স্হাপিত (শিশুর মস্তক মাতার হস্তে ন্যস্ত)। [সং. নি + √ অস্ + ত]।

নহেন

নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।

নস্যাত্

নস্যাত্ [ nasyāt ] অব্য. বিণ. ১. তুচ্ছ; ২. বাতিল (আমাদের প্রস্তাব এক কথায় নস্যাত্ করে দিল); ৩. মিথ্যা বা উপেক্ষণীয় বলে প্রমাণিত (সমস্ত অভিযোগ নস্যাত্ হয়ে গেল)। [সং. ন স্যাত্]।