ন্যাকা

ন্যাকা [ nyākā ] বিণ. ১. কিছুই জানে না বা বোঝে না এইরকম ভানকারী (ন্যাকা সাজা); ২. সারল্য বা সাধুতার ভানকারী। [ফা. নেক]। স্ত্রী. নেকি। ন্যাকাপনা, ন্যাকামি, ন্যাকামো বি. ন্যাকার ভাব।

ন্যাকড়া

ন্যাকড়া [ nyākaḍā ] বি. ছেঁড়া কাপড়; জীর্ণ বস্ত্রখণ্ড। [সং. নক্তক]।

ন্যাস

ন্যাস [ nyāsa ] বি. ১. গচ্ছিত রাখা (সম্পত্তি ন্যাস করা); ২. গচ্ছিত বস্তু; ৩. গচ্ছিত বস্তু রক্ষার ভার, trust (স. প.); ৪. অর্পণ; ৫. রক্ষণাবেক্ষণ; ৬. শ্বাসসংযম, প্রাণায়াম; ৭. ত্যাগ (কাম্যকর্মন্যাস)। [সং. নি + √ অস্ + অ]। ন্যাসপাল বি. ন্যাসরক্ষক, trustee (স. প.)। ন্যাসরক্ষক বিণ. বি. গচ্ছিত বস্তুর রক্ষাকারী।

ন্যূনপক্ষে

ন্যূনকল্পে, ন্যূনপক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও।

ন্যূনকল্পে

ন্যূনকল্পে, ন্যূনপক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও।

ন্যূনাধিক

ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)।