নরকযন্ত্রণা

নরকযন্ত্রণা বি. ১. পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; ২. (আল.) অসহ্য যন্ত্রণা।

নরকস্হ

নরকস্হ বিণ. পাপের ফলে নরকে অবস্হিত বা নিক্ষিপ্ত।

নবান্ন

নবান্ন [ nabānna ] বি. হেমন্তকালীন ধান কাটার পর হিন্দুদের মধ্যে প্রচলিত নতুন চালের অন্ন খাবার উত্সব বা পার্বণবিশেষ (‘নূতন ধান্যে হবে নবান্ন’: রবীন্দ্র)। [সং. নব + অন্ন]।

নড়ি

নড়ি [ naḍi ] বি. ১. লাঠি, দণ্ড; ২. (আল.) অবলম্বন (অন্ধের নড়ি)। [দেশি < নলি? তু. মু. নাড়ি (গাছ); তু. সং. লগুড়]।

নত

নত [ nata ] বিণ. ১. হেঁট, আনত (নত হয়ে দেখা); ২. প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); ৩. বিনীত, নম্র (নতভাবে কথা বলা); ৪. নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); ৫. নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। নতজানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। নতদৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। নতনাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। নতমুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) নতমুখী। নতি [ nati ] বি. ১. নত অবস্হা বা ভাব; ২. ঝোঁক, প্রবণতা; ৩. প্রণাম; ৪. পরাভব, পরাজয়, হার (নতি...

নতজানু

নতজানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন।

নতদৃষ্টি

নতদৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন।

নতনাস

নতনাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা।

নতশির

নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)।

নতমস্তক

নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)।