নৃ

নৃ [ nṛ ] বি. মানুষ, নর। [সং. নী + ঋ]। নৃকুলবিদ্যা বি. মানবজাতির বিভিন্ন শাখা ও তাদের পরস্পর সম্পর্কবিষয়ক বিজ্ঞান, ethnology. নৃতত্ত্ব, নৃবিদ্যা বি. প্রাণীজগতে মানবজাতির উত্পত্তি ও ক্রমবিকাশবিষয়ক বিজ্ঞান, anthropology. নৃপতি — নৃপ দ্র। নৃমণি বি. 1 নরশ্রেষ্ঠ; 2রাজা। নৃমুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) নরমুণ্ডে গ্রথিত মাল্যধারিণী। ☐ বি. কালিকাদেবী। নৃযজ্ঞ বি. অতিথিসত্কাররূপ যজ্ঞ। নৃলোক বি. পৃথিবী

নূপুর

নূপুর [ nūpura ] বি. পায়ের অলংকারবিশেষ, ঘুঙুর, শিঞ্জিনী (‘আজ শুনি তার নূপুরগুঞ্জন’: রবীন্দ্র)। [সং. নূ + √ পুরি + অ]। নূপুরনিক্বণ বি. নূপুরের ধ্বনি।

নুয়া

নুয়া [ nuẏā ] ক্রি. ঝোঁকা, অবনত হওয়া (গাছটা নুয়ে রয়েছে, নুয়ে দেখো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ নু < সং. নম্]। [নোয়া2 দ্র]। নুয়ানো ক্রি. অবনত করা। বি. বিণ. উক্ত অর্থে।

নূতন

নূতন [ nūtana ] বিণ. 1 নতুন, নবীন (‘নূতন প্রাণ দাও, প্রাণসখা’: রবীন্দ্র); 2 তরুণ (রোগের নূতন অবস্হা); 3 অভিনব (এ এক নূতন কায়দা)। [সং. নব + তন]। বি. নূতনত্ব।

নুড়ো

নুড়া, (কথ্য) নুড়ো [ nuḍ়ā, (kathya) nuḍ়ō ] বি. আগুন ধরাবার জন্য খড়, শুকনো ঘাস প্রভৃতির গুচ্ছ বা আঁটি (মুখে নুড়ো জ্বেলে দেওয়া)। [সং. নড়?]।

নুড়া

নুড়া, (কথ্য) নুড়ো [ nuḍ়ā, (kathya) nuḍ়ō ] বি. আগুন ধরাবার জন্য খড়, শুকনো ঘাস প্রভৃতির গুচ্ছ বা আঁটি (মুখে নুড়ো জ্বেলে দেওয়া)। [সং. নড়?]।

নুন্নুড়ি

নুড়নুড়ি, নুন্নুড়ি [ nuḍ়-nuḍ়i, nunnuḍ়i ] বি. 1 আলজিভ; 2 আলগাভাবে লেগে থেকে ঝুলছে বা দুলছে এমন ছোট জিনিস (খোঁপা তো নয় যেন নুড়নুড়ি)। [দেশি]।

নুড়নুড়ি

নুড়নুড়ি, নুন্নুড়ি [ nuḍ়-nuḍ়i, nunnuḍ়i ] বি. 1 আলজিভ; 2 আলগাভাবে লেগে থেকে ঝুলছে বা দুলছে এমন ছোট জিনিস (খোঁপা তো নয় যেন নুড়নুড়ি)। [দেশি]।