নু

-নু [ -nu ] (আঞ্চ.) উত্তমপুরুষের অতীতকালের ক্রিয়াবিভক্তিবিশেষ (গেনু, দিনু)।

নীলাম্বুধি

নীলাম্বু, নীলাম্বুধি [ nīlāmbu, nīlāmbudhi ] বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]।

নীলাম্বু

নীলাম্বু, নীলাম্বুধি [ nīlāmbu, nīlāmbudhi ] বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]।

নীলাদ্রি

নীলাচল, নীলাদ্রি [ nīlācala, nīlādri ] বি. 1 নীল বর্ণের পর্বত; 2 ওড়িশার নীলগিরি পর্বতমালা; 3 জগন্নাথক্ষেত্র। [সং. নীল + অচল, অদ্রি]।

নীলাচল

নীলাচল, নীলাদ্রি [ nīlācala, nīlādri ] বি. 1 নীল বর্ণের পর্বত; 2 ওড়িশার নীলগিরি পর্বতমালা; 3 জগন্নাথক্ষেত্র। [সং. নীল + অচল, অদ্রি]।

নীলকণ্ঠ

নীলকণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ।

নীলপদ্ম

নীলকমল, নীলপদ্ম বি. নীল রঙের পদ্মফুল।

নীলকমল

নীলকমল, নীলপদ্ম বি. নীল রঙের পদ্মফুল।

নীলকর

নীলকর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী।