নৃত্যপর

নৃত্যপর বিণ. 1 নাচতে ভালোবাসে এমন; 2 নাচছে এমন। স্ত্রী. নৃত্যপরা (‘নৃত্যপরা মেনকার কনকনূপুর’: রবীন্দ্র)।

নৃত্য

নৃত্য [ nṛtya ] বি. সাবলীল ও ছন্দযুক্ত শরীরবিক্ষেপের ভঙ্গিবিশেষ, নাচ, নর্তন। [সং. √ নৃত্ + য]। নৃত্যগীত বি. নাচগান। নৃত্যনাট্য বি. নাচসহযোগে অভিনেয় নাটক। নৃত্যপটীয়সী বিণ. (স্ত্রী.) নাচতে পটু, নৃত্যশিল্পে দক্ষতাযুক্তা। নৃত্যপর বিণ. 1 নাচতে ভালোবাসে এমন; 2 নাচছে এমন। স্ত্রী. নৃত্যপরা (‘নৃত্যপরা মেনকার কনকনূপুর’: রবীন্দ্র)। নৃত্যশালা বি. 1 নাচঘর; 2 রঙ্গমঞ্চ।

নৃকুলবিদ্যা

নৃকুলবিদ্যা বি. মানবজাতির বিভিন্ন শাখা ও তাদের পরস্পর সম্পর্কবিষয়ক বিজ্ঞান, ethnology.

নৃবিদ্যা

নৃতত্ত্ব, নৃবিদ্যা বি. প্রাণীজগতে মানবজাতির উত্পত্তি ও ক্রমবিকাশবিষয়ক বিজ্ঞান, anthropology.

নৃতত্ত্ব

নৃতত্ত্ব, নৃবিদ্যা বি. প্রাণীজগতে মানবজাতির উত্পত্তি ও ক্রমবিকাশবিষয়ক বিজ্ঞান, anthropology.

নৃমণি

নৃমণি বি. 1 নরশ্রেষ্ঠ; 2রাজা।

নৃমুণ্ডমালিনী

নৃমুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) নরমুণ্ডে গ্রথিত মাল্যধারিণী। ☐ বি. কালিকাদেবী।

নৃযজ্ঞ

নৃযজ্ঞ বি. অতিথিসত্কাররূপ যজ্ঞ।