লুকানো

লুকানো [ lukānō ] ক্রি. বি. ১. আত্মগোপন করা, আড়াল হওয়া, প্রচ্ছন্ন থাকা (মেঘের আড়ালে সুর্য লুকায়, গাছের আড়ালে লুকিয়ে পড়ল); ২. আড়ালে রাখা, গোপন করে রাখা (জিনিসটা কোথায় লুকালে ?)। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ লুকা + আনো]।

লুই

লুই [ lui ] বি. পশুলোমনির্মিত শীতবস্ত্রবিশেষ। [হি. লোহি]।

লু

লু [ lu ] বি গ্রীষ্মকালের অতিশয় উত্তপ্ত বায়ুপ্রবাহবিশেষ। [হি.]।

লিস্ট

লিস্ট [ lisṭa ] (কথ্য) লিস্টি বি. তালিকা (লিস্ট মিলিয়ে দেখা, এ-নাম লিস্টিতে নেই) । [ইং. list]

লীঢ়

লীঢ় [ līḍh় ] বিণ. ১. লেহন করা হয়েছে এমন; ২. আস্বাদিত। [সং. √ লিহ্ + ত]।

লিলি

লিলি [ lili ] বি. পদ্মফুল, কমল । [ইং. lily]

লিরিক

লিরিক [ lirika ] বি. গীতিকবিতা, সংগীতধর্মী ক্ষুদ্র কবিতা। [ইং. lyric]।

লিফ্ট

লিফ্ট [ liphṭa ] বি. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য ব্যবহৃত বিদ্যুতশক্তিচালিত ঘরের মতো ষন্ত্রবিশেষ। [ইং. lift]।

লিপ্যন্তর

লিপ্যন্তর [ lipyantara ] বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration । [সং. লিপি + অন্তর] লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন।