ল লুব্ধক লুব্ধক [ lubdhaka ] বি. ১. ব্যাধ; ২. লম্পট; ৩. নক্ষত্রমণ্ডলবিশেষ; ৪. উক্ত নক্ষত্রমণ্ডলের প্রধান নক্ষত্র। [সং. লুব্ধা + ক]
ল লুপ লুপ [ lupa ] বি. ১. দড়ি শিকল প্রভৃতির গোলাকার ফাঁস; ২. যে শাখা ঘুরে-ফিরে প্রধান অংশের সঙ্গে এসে মেশে (লুপলাইনের গাড়ি)। [ইং. loop]
ল লুঙি লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।
ল লুঙ্গি লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।
ল লুক্কায়িত লুক্কায়িত [ lukkāẏita ] বিণ. ১. লুকিয়েছে বা লুকিয়ে রেখেছে এমন; ২. প্রচ্ছন্ন, গুপ্ত; ৩. গোপনে রক্ষিত; ৪. অদৃশ্য (মেঘের আড়ালে লুক্কায়িত সূর্য) । [সং. লুক্ + কায় + ত]
ল লুকোচুরি লুকোচুরি [ lukō-curi ] বি. ১. শিশুদের লুকানো ও খুঁজে বার করার খেলাবিশেষ; ২. গোপনীয়তা, লুকোছাপা। [বাং. লুকা + চুরি]।