ল লেখ্য লেখ্য [ lēkhya ] বিণ. ১. লিখতে হবে বা লেখা উচিত এমন; ২. লেখার যোগ্য; ৩. শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। ☐ বি. ১. লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); ২. দলিল। [সং. √ লিখ্ + য]।
ল লেখক লেখক [ lēkhaka ] বি. ১. লিপিকার, যে লেখে বা নকল করে; ২. গ্রন্হাদির রচয়িতা। [সং. √ লিখ্ + অক]। স্ত্রী. লেখিকা।
ল লেখনীয় লেখনীয় [ lēkhanīẏa ] বিণ. ১. লিখতে হবে বা লেখা উচিত এমন, লিখিতব্য, লিখনযোগ্য; ২. লেখার বিষয়ীভূত। [সং. √ লিখ্ + অনীয়]।
ল লেখন লেখন [ lēkhana ] বি. ১. লেখা, অক্ষরবিন্যাস (দেওয়ালের লেখন); ২. অঙ্কন; ৩. পত্র, চিঠি। [সং. √ লিখ্ + অন]।