ল লেনিনবাদ লেনিনবাদ [ lēnina-bāda ] বি. মার্কসপন্হী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ লেনিনের মতবাদ। [লেনিন + বাদ২]।
ল লেডি লেডি [ lēḍi ] বি. ১. নাইট (knight) উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; ২. লর্ড উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; ৩. সম্ভ্রান্ত মহিলা। [ইং. lady]।
ল লেঠেল লেঠেল [ lēṭhēla ] বিণ. বি. লাঠিধারী; লাঠি নিয়ে যুদ্ধ বা মারামারি করে এমন লোক। [বাং. লাঠিয়াল]।
ল লেট লেট [ lēṭa ] বি. দেরি, বিলম্ব (কাজে লেট, অফিসে পৌঁছতে লেট)। ☐ বিণ. বিলম্ব হয়েছে বা করেছে এমন। [ইং. late]।
ল লেজুড় লেজুড় [ lējuḍ় ] বি. ১. লেজ; ২. যা পিছনে যুক্ত হয় (প্রতিটি প্রশ্নের সঙ্গে একটি করে লেজুড় আছে); ৩. (ব্যঙ্গে) উপাধি, খেতাব (তাঁর নামের সঙ্গে অনেকগুলো লেজুড় আছে)। [তু. হি. লেজুর]।
ল লেচি লেচি [ lēci ] বি. লুচি পুরি প্রভৃতি বেলবার জন্য তৈরী জল দিয়ে মাখা আটা বা ময়দার ডেলা। [হি. লচ্ছী]।
ল লেগব্রেক লেগব্রেক [ lēga-brēka ] বি. ক্রিকেট খেলায় ধীরগতির স্পিন বোলিং এর কৌশলবিশেষ। [ইং. leg-break]।