লেস

লেস [ lēsa ] বি. জামাকাপড়ে লাগাবার জন্য নকশাকাটা পাড়বিশেষ। [ইং. lace]।

লেলিহান

লেলিহান [ lēli-hāna ] বিণ. ১. বারংবার লেহনকারী (লেলিহান রসনা); ২. লকলকে জিহ্বাবিশিষ্ট (লেলিহান অগ্নিশিখা)। [সং. √ লিহ্ + যঙ্লুক্ + আন]।

লেলানো

লেলানো [ lēlānō ] ক্রি. বি. আক্রমণে উত্সাহ দেওয়া বা উত্তেজিত করা (কুকুর লেলিয়ে দেওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে (চোরের পিছনে লেলানো কুকুর)। [‘লে’ ‘লে’ ধ্বনি থেকে]।

লেমনেড

লেমনেড [ lēma-nēḍa ] বি. খনিজ পদার্থমিশ্রিত অম্লমধুর পানীয়বিশেষ। [ইং. lemonade]।

লেবার

লেবার [ lēbāra ] বি. ১. শ্রম, খাটুনি; ২. শ্রমিক, মজুর (লেবার খাটানোই আমার কাজ)। [ইং. labour]।

লেভি

লেভি [ lēbhi ] বি. ধান পাট গম প্রভৃতি ফসলের অথবা চিনি সিমেন্ট প্রভৃতির যে অংশ বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য সরকারকে দিতে হয়। [ইং. levy]।

লেবেল

লেবেল [ lēbēla ] বি. কোনো বস্তুর গায়ে আঁটা পরিচয়পত্রবিশেষ। [ইং. label]।

লেফটেনান্ট

লেফটেনান্ট [ lēpha-ṭē-nānṭa ] বি. ১. স্হলবাহিনীর প্রধানের প্রথম সহকারী; ২. (আল.) সর্বময় কর্তার বা প্রধান পুরুষের সহকারী; ৩. ‘অবর’ বা ‘প্রতিনিধি’ অর্থসূচক উপসর্গ, উপ (লেফটেনান্ট-গভর্নর)। ইং. lieutenant.

লেপচা

লেপচা [ lēpacā ] বি. হিমালয়প্রদেশের পার্বত্য জাতিবিশেষ। [দেশি]।

লেড়ো

লেড়ো [ lēḍ়ō ] বি. খাস্তা বিস্কুটবিশেষ। [দেশি]।