ল লিন্টেল লিন্টেল [ linṭēla ] (গ্রা.) লিল-টেল বি. পাকা বাড়ির দরজা বা জানলার উপর স্হাপিত কাঠের তক্তা বা কংক্রিটের লম্বা ঢালাই-করা বিম। [ইং. lintel]।
ল লিজ্জে লিজ্জে [ lijjē ] ক্রি. (বর্ত. অপ্র.) ধরে বা ধরবে (‘কু়ড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে’: শুভ.)। [প্রাকৃ. < সং. গৃহ্যতে]।
ল লিচু লিচু [ licu ] বি. অমসৃণ খোসাযুক্ত এবং ভিতরে সুমিষ্ট শাঁসযুক্ত ছোটো ফলবিশেষ। [চৈ. লি-চী > ইং. litchi]।
ল লিখিয়ে লিখিয়ে [ likhiẏē ] বিণ. বি. ১. লেখে এমন; ২. লেখক, রচনাকারী; ৩. লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া > ইয়ে]।