লীঢ়

লীঢ় [ līḍh় ] বিণ. ১. লেহন করা হয়েছে এমন; ২. আস্বাদিত। [সং. √ লিহ্ + ত]।

লিলি

লিলি [ lili ] বি. পদ্মফুল, কমল । [ইং. lily]

লিরিক

লিরিক [ lirika ] বি. গীতিকবিতা, সংগীতধর্মী ক্ষুদ্র কবিতা। [ইং. lyric]।

লুঙ্গি

লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।

লুক্কায়িত

লুক্কায়িত [ lukkāẏita ] বিণ. ১. লুকিয়েছে বা লুকিয়ে রেখেছে এমন; ২. প্রচ্ছন্ন, গুপ্ত; ৩. গোপনে রক্ষিত; ৪. অদৃশ্য (মেঘের আড়ালে লুক্কায়িত সূর্য) । [সং. লুক্ + কায় + ত]

লুকোচুরি

লুকোচুরি [ lukō-curi ] বি. ১. শিশুদের লুকানো ও খুঁজে বার করার খেলাবিশেষ; ২. গোপনীয়তা, লুকোছাপা। [বাং. লুকা + চুরি]।

লুকানো

লুকানো [ lukānō ] ক্রি. বি. ১. আত্মগোপন করা, আড়াল হওয়া, প্রচ্ছন্ন থাকা (মেঘের আড়ালে সুর্য লুকায়, গাছের আড়ালে লুকিয়ে পড়ল); ২. আড়ালে রাখা, গোপন করে রাখা (জিনিসটা কোথায় লুকালে ?)। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ লুকা + আনো]।

লিফ্ট

লিফ্ট [ liphṭa ] বি. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য ব্যবহৃত বিদ্যুতশক্তিচালিত ঘরের মতো ষন্ত্রবিশেষ। [ইং. lift]।

লিপ্যন্তর

লিপ্যন্তর [ lipyantara ] বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration । [সং. লিপি + অন্তর] লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন।