লুলিত

লুলিত [ lulita ] বিণ. ১. আন্দোলিত, কম্পিত; ২. সুন্দর, মনোহর। [সং. √ লুল্ + ত]।

লুম্পেন

লুম্পেন [ lumpēna ] বিণ. ১. দুর্বৃত্ত বা বদমাশ; ২. ভবঘুরে। [ইং. < জার্মান lumpen]।

লুম

লুম [ luma ] বি. তাঁত (পাওয়ারলুম, হ্যান্ডলুম)। [ইং. loom]।

লুব্ধক

লুব্ধক [ lubdhaka ] বি. ১. ব্যাধ; ২. লম্পট; ৩. নক্ষত্রমণ্ডলবিশেষ; ৪. উক্ত নক্ষত্রমণ্ডলের প্রধান নক্ষত্র। [সং. লুব্ধা + ক]

লুপ

লুপ [ lupa ] বি. ১. দড়ি শিকল প্রভৃতির গোলাকার ফাঁস; ২. যে শাখা ঘুরে-ফিরে প্রধান অংশের সঙ্গে এসে মেশে (লুপলাইনের গাড়ি)। [ইং. loop]

লুডো

লুডো [ luḍō ] বি সচ. কাগজের তৈরি ছকের উপর ঘন-আকৃতির ছক্কা নিয়ে খেলাবিশেষ। [ইং. ludo]।

লুঙি

লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।

লুই

লুই [ lui ] বি. পশুলোমনির্মিত শীতবস্ত্রবিশেষ। [হি. লোহি]।

লু

লু [ lu ] বি গ্রীষ্মকালের অতিশয় উত্তপ্ত বায়ুপ্রবাহবিশেষ। [হি.]।

লিস্ট

লিস্ট [ lisṭa ] (কথ্য) লিস্টি বি. তালিকা (লিস্ট মিলিয়ে দেখা, এ-নাম লিস্টিতে নেই) । [ইং. list]