লেড়কা

লেড়কা [ lēḍ়kā ] বি. বালক, ছেলে; পুত্রসন্তান। হি. লড়কা। স্ত্রী. লেড়কি।

লেন্স

লেন্স্, লেন্স [ lēns, lēnsa ] বি. চশমা দূরবিন ক্যামেরা প্রভৃতির কাচ, পরকলা। [ইং. lens]।

লেপটানো

লেপটানো ক্রি. বি. ১. জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; ২. লিপ্ত হওয়া; ৩. লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।

লেপটা

লেপটা [ lēpaṭā ] ক্রি. লেপটানো। [সং. লিপ্ত + বাং. আ]। লেপটানো ক্রি. বি. ১. জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; ২. লিপ্ত হওয়া; ৩. লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।

লেশমাত্র

লেশমাত্র বি. বিণ. একটুও (লেশমাত্র বিচলিত নই); নামমাত্র (লেশমাত্র দয়ামায়া)।

লেশ

লেশ [ lēśa ] বি. অত্যল্প পরিমাণ, সামান্য অংশ, কণা (লজ্জার লেশমাত্র নেই, খাবারের লেশমাত্র পেয়েই সন্তুষ্ট হল)। [সং. √ লিশ্ + অ]। লেশমাত্র বি. বিণ. একটুও (লেশমাত্র বিচলিত নই); নামমাত্র (লেশমাত্র দয়ামায়া)।

ল্যাতপ্যাত

ল্যাতপ্যাত [ lyāta-pyāta ] বি. নরম অদৃঢ় জিনিসের শিথিল ও অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। ল্যাতপেতে বিণ. ল্যাতপ্যাত করে এমন।

ল্যাংবোট

ল্যাংবোট [ lyāmbōṭa ] বি. ১. জাহাজের পিছনে যে নৌকা বাঁধা থাকে; ২. (ব্যঙ্গে) নিত্যসঙ্গী অনুচর। [ইং. long-boat]।

লো

লো [ lō ] অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]।

লৈখিক

লৈখিক [ laikhika ] বিণ. লেখা-সম্বন্ধীয়, লেখ্য, লিখিত (লৈখিক পরীক্ষা, লৈখিক ভাষা)। [সং. লেখা + ইক]।