লুব্ধ

লুব্ধ [ lubdha ] বিণ. লোভযুক্ত, লোলুপ, লোভী (লুব্ধদৃষ্টিতে তাকিয়ে থাকা)। [সং. √ লুভ্ + ত] স্ত্রী. লুব্ধা। বি. লুব্ধতা

লেঅফ

লেঅফ [ lē-apha ] বি. ১. মিল কারখানার বা অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে-সময়ের জন্য শ্রমিকদের সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়; ২. শ্রমিকদের কর্মচ্যুতি । [ইং. lay-off]

লেকচারার

লেকচারার বি. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবিশেষ। [ইং. lecturer]।

লেকচার

লেকচার [ lēka-cāra ] বি. ১. বক্তৃতা; ২. (ব্যাঙ্গে) বাগাড়ম্বর; ৩. গালভরা উপদেশ। ইং. lecture]। লেকচারার বি. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবিশেষ। [ইং. lecturer]।

লেটারবক্স

লেটারবক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স।

লেটার

লেটার [ lēṭāra ] বি. ১. চিঠি (লেটার লেখা); ২. পরীক্ষায় শতকরা ৮০ বা তার বেশি নম্বর পাবার কৃতিত্ব। [ইং. letter]। লেটারবক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স।

লেড়কা

লেড়কা [ lēḍ়kā ] বি. বালক, ছেলে; পুত্রসন্তান। হি. লড়কা। স্ত্রী. লেড়কি।

লেন্স

লেন্স্, লেন্স [ lēns, lēnsa ] বি. চশমা দূরবিন ক্যামেরা প্রভৃতির কাচ, পরকলা। [ইং. lens]।

লেপটানো

লেপটানো ক্রি. বি. ১. জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; ২. লিপ্ত হওয়া; ৩. লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।