ল লক্কা লক্কা [ lakkā ] বি. 1 ঘন ও বিস্তৃত বা ছড়ানো পুচ্ছযুক্ত পায়রা; 2 (বিদ্রুপে) পোশাকপ্রিয় ব্যক্তি। [আ. লক্কা]। লক্কা পায়রা বি. উক্ত দুই অর্থে।
ল লকার ল-কার1 [ la-kāra1 ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ল-এর যোগ। লকার2 [ lakāra2 ] বি. গহনাদি সুরক্ষিত রাখার জন্য ব্যাংকের প্রকোষ্ঠবিশেষ। [ইং locker]।
ল লাচাড়ি নাচাড়ি, লাচাড়ি [ nācāḍ়i, lācā়ḍ়i ] বি. নাচের ছন্দবিশেষ; নাচের ছন্দে গানবিশেষ। [তু. নাচারি]।
ল লক্ষিত লক্ষিত [ lakṣita ] বিণ. ১. দৃষ্ট, দেখা বা নজর করা হয়েছে এমন; ২. অনুভূত; ৩. উদ্দিষ্ট; ৪. নিশানা করা হয়েছে এমন (রাবণের প্রতি লক্ষিত বাণ); ৫. লক্ষণাবৃত্তি দ্বারা জ্ঞাত বা অনুভূত। [সং. √ লক্ষ্ + ত]। স্ত্রী. লক্ষিতা।
ল লুব্ধ লুব্ধ [ lubdha ] বিণ. লোভযুক্ত, লোলুপ, লোভী (লুব্ধদৃষ্টিতে তাকিয়ে থাকা)। [সং. √ লুভ্ + ত] স্ত্রী. লুব্ধা। বি. লুব্ধতা