লক্ষ্মী
লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। ☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। লক্ষ্মীকান্ত, লক্ষ্মীপতি বি. নারায়ণ, বিষ্ণু। লক্ষ্মীছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। লক্ষ্মীজনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ। লক্ষ্মীটি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ। লক্ষ্মীনারায়ণ–লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। লক্ষ্মীবান (-বত্), (বাং.) লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। লক্ষ্মীবার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। লক্ষ্মীবিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। লক্ষ্মীশ্রী বি. কল্যাণসূচক কান্তি। লক্ষ্মীস্বরূপিণী বিণ....
লক্ষ
লক্ষ1 [ lakṣa1 ] বি. একশত সহস্র সংখ্যা, 100,000 সংখ্যা। ☐ বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। লক্ষপতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য। লক্ষ2 [ lakṣa2 ] ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]।