লাবনি

লাবনি বি. (প্রা. কা.) লাবণ্য (‘কাচা অঙ্গর লাবনি’: গো. দা.)

লাবণি

লাবণি, [ lābaṇi, ] (প্রা. কা.) লাবনি বি. কান্তি, লাবণ্য। [< সং. লাবণ্য]। লাবনি বি. (প্রা. কা.) লাবণ্য ('কাচা অঙ্গর লাবনি': গো. দা.)

লাফঝাঁপ

লাফঝাঁপ বি. 1 লাফালাফি, লম্ফঝম্ফ; 2 হুড়োহুড়ি; 3 (আল.) অত্যাধিক ব্যস্ততা বা আস্ফালন।

লাফ

লাফ [ lāpha ] বি. লম্ফ, দুই কিংবা এক পায়ের পেশি স্প্রিঙের মতো সংকোচন ও হঠাত্ প্রসারণের দ্বারা দূরত্ব লঙ্ঘন। [সং. লম্ফ]। লাফঝাঁপ বি. 1 লাফালাফি, লম্ফঝম্ফ; 2 হুড়োহুড়ি; 3 (আল.) অত্যাধিক ব্যস্ততা বা আস্ফালন। লাফালাফি বি. 1 ক্রমাগত লাফ দেওয়া; 2 (আল.) অত্যধিক ব্যস্ততা বা আস্ফালন।

লাদা

লাদা1 [ lādā1 ] দ্র নাদা। লাদা2 [ lādā2 ] ক্রি. ভার চাপানো, বোঝাই করা। [বাং. √ লাদ্ + আ]। লাদাই বিণ. বোঝাই।

লাথানো

লাথানো ক্রি. লাথি মারা (লাথিয়ে দূর করা)। ☐ বি. উক্ত অর্থে।

লাফানো

লাফানো ক্রি. লাফ দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (এত লাফানো ভোলো নয়)।