লাল

লাল1 [ lāla1 ] বি. 1 লালা, সচরাচর শিশুদের এবং লোভে বড়োদের মুখনিঃসৃত রসবিশেষ; 2 থুতু। [সং. লালা]। লাল2 [ lāla2 ] বিণ. (নামের যোগে) সুন্দর; প্রিয় (নন্দলাল, লালচাঁদ, লালগোপাল)। [হি. লাল]। লাল3 [ lāla3 ] বি. বিণ. রক্তবর্ণ, লোহিত (লাল কাপড়)। [ফা.]। লালচে বিণ. ঈষত্ রক্তবর্ণ। লালঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা। লালমুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত। ☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব। চোখ লাল করা ক্রি. বি. রাগ দেখানো।

লামা

লামা1 [ lāmā1 ] বি. তিব্বতীয় বৌদ্ধ পুরোহিত (দলাইলামা)। [তিব্বতি > ইং. lama]। লামা2 [ lāmā2 ] বি. (প্রধানত) দক্ষিণ আমেরিকার উটের মতো কিন্তু উটের চেয়ে ছোটো প্রাণীবিশেষ। [স্পে. llama]।

লাভবান

লাভবান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন।

লাভজনক

লাভজনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)।

লাভ করা

লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া।

লাভ

লাভ [ lābha ] বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। লাভজনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। লাভবান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি।

লাবণ্যময়ী

লাবণ্যময়ী স্ত্রী. লাবণ্যময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়।

লাবণ্যময়

লাবণ্যময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়। স্ত্রী. লাবণ্যময়ী।

লাবণ্য

লাবণ্য [ lābaṇya ] বি. 1 কান্তি, সৌন্দর্য; কমনীয়তা। [সং. লবণ + য]। লাবণ্যময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়। স্ত্রী. লাবণ্যময়ী।