লাদা

লাদা1 [ lādā1 ] দ্র নাদা। লাদা2 [ lādā2 ] ক্রি. ভার চাপানো, বোঝাই করা। [বাং. √ লাদ্ + আ]। লাদাই বিণ. বোঝাই।

লাথানো

লাথানো ক্রি. লাথি মারা (লাথিয়ে দূর করা)। ☐ বি. উক্ত অর্থে।

লাথিখেকো

লাথিখেকো বিণ. 1 লাথি খেতে অভ্যস্ত; 2 (আল.) অত্যন্ত হেয় বা হীন।

লাথি

লাথি [ lāthi ] বি. পদাঘাত, পা দিয়ে প্রহার বা আঘাত। [তু. হি. লাত]। লাথিখেকো বিণ. 1 লাথি খেতে অভ্যস্ত; 2 (আল.) অত্যন্ত হেয় বা হীন। লাথানো ক্রি. লাথি মারা (লাথিয়ে দূর করা)। ☐ বি. উক্ত অর্থে।

লেঠেলি

লাঠিয়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি।

লাঠিয়াল

লাঠিয়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি।

লাঠ্যৌষধি

লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার।