লাস্য

লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি (‘নয়নে তোমার অমর প্রাণের লাস্য’: সু. দ.)। [সং. √ লস্ + য, অ]। লাস্যময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।

লামা

লামা1 [ lāmā1 ] বি. তিব্বতীয় বৌদ্ধ পুরোহিত (দলাইলামা)। [তিব্বতি > ইং. lama]। লামা2 [ lāmā2 ] বি. (প্রধানত) দক্ষিণ আমেরিকার উটের মতো কিন্তু উটের চেয়ে ছোটো প্রাণীবিশেষ। [স্পে. llama]।

লালায়িত

লালায়িত [ lālāẏita ] বিণ. 1 লালাক্ষরণযুক্ত (কুকুরের লালায়িত জিহ্বা); 2 লোলুপ, অত্যন্ত লোভী; 3 অত্যন্ত আগ্রাহান্বিত (পাবার জন্য লালায়িত, শুনবার জন্য লালায়িত)। [সং. √ লালায় (নামধাতু) + ত]। স্ত্রী. লালায়িতা।

লালাপোশ

লালাপোশ [ lālā-pōśa ] বি. (প্রধানত শিশুর) মুখের লালায় যাতে জামা নোংরা না হয় তার জন্য গলার কাছে বাঁধা আচ্ছাদনবিশেষ। [বাং. লালা2  + ফা. পোশ]।

লালা

লালা1 [ lālā1 ] বি. হিন্দুস্হানি কায়স্হের পদবিবিশেষ [হি.]। লালা2 [ lālā2 ] বি. মুখজাত রস বা জল, লাল। [সং. √ লল্ + ণিচ্ + অ + আ]।

লালমোহন

লালমোহন [ lāla-mōhana ] বি. পানতুয়া-জাতীয় লালচে মিঠাইবিশেষ। [বাং. লাল3 + মোহন]।

লালবাতি

লাল-বাতি [ lāla-bāti ] বি. (কৌতু.) দোকান ব্যাবসা ইত্যাদির ব্যর্থতা বা উচ্ছেদ (দোকানটা তো লালবাতি জ্বেলেছে)। [বাং. লাল3 + বাতি < ফা. লাল + হি. বত্তী]।

লালমুখ

লালমুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত। ☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব।

লালঝাণ্ডা

লালঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা।