লিকলিকে

লিকলিকে বিণ. লিকলিক করছে এমন; দীর্ঘকায় ও কৃশ (লিকলিকে গড়ন)।

লিকলিক

লিকলিক [ lika-lika ] বি. মৃদু লকলক ভাব; কৃশতার ভাব। [ধ্বন্যা.]। লিকলিকে বিণ. লিকলিক করছে এমন; দীর্ঘকায় ও কৃশ (লিকলিকে গড়ন)।

লিক

লিক1 [ lika1 ] বি. উকুনের শাবক বা ডিম, নিক, নিকি। [সং. লিক্ষা]। লিক2 [ lika2 ] বি. মাটির উপর গাড়ির চাকার দাগ বা গভীর রেখা। [সং. রেখা < রেখা < রেখ < লিক]।

লাস্যময়ী

লাস্যময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।

লাস্য

লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি (‘নয়নে তোমার অমর প্রাণের লাস্য’: সু. দ.)। [সং. √ লস্ + য, অ]। লাস্যময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।

লাশ

লাশ1 [ lāśa1 ] বি. 1 মৃতদেহ; 2 (কৌতু.) বিরাট দেহ (দুমনি লাশ)। [ফা. লাশ্]। লাশকাটা ঘর বি. মড়িঘর, যে-ঘরে শবব্যবচ্ছেদ হয়। লাশ2 [ lāśa2 ] বি. জুতোর ফরমা বা কাঠামো। [ইং. last]

লালিমা

লালিমা [ lālimā ] বি. লাল আভা, রক্তিমা (আকাশের লালিমা)। [বাং. লাল3 + ইমা, রক্তিমা -র অনুকরণে সৃষ্ট]।

লালিত

লালিত [ lālita ] বিণ. লালন করা হয়েছে এমন, প্রতিপালিত, পোষিত (পরের ঘরে লালিত, অন্যের অন্নে লালিত)। [সং. √ লল্ + ণিচ্ + ত]। লালিতপালিত বিণ. সযত্নে পালিত; প্রতিপালিত।