র রবার রবার১ [ rabāra ] বি. বড়ো পাতাযুক্ত গাছবিশেষ বা তার রস থেকে প্রস্তুত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং rubber]। রবার২ [ rabāra ] বি. রবারগাছের রস থেকে বা অন্য স্হিতিস্হাপক উপাদান দিয়ে তৈরি লেখা মুছে পরিষ্কার করার পদার্থ। [ইং. rubber]।
র রথী রথী [ rathī ] (-র্থিন্) বি. ১. যে ব্যক্তি রথে চড়ে রয়েছে; ২. যে ব্যক্তি রথে চড়ে যুদ্ধ করে; ৩. যোদ্ধা (রথীমহারথী); ৪. (আল.) বীরপুরুষ। [সং. রথ + ইন্]। রথীমহারথী বি. বড়ো বড়ো যোদ্ধা।
র রণা রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।
র রণন রণন [ raṇana ] বি. ১. শব্দিতকরণ, শব্দ করা; ২. (বাং.) রনরন শব্দ, ঝঙ্কার (সুরের রণন)। [সং. √ রণ্ + অন]। রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।
র রটনা রটন, রটনা [ raṭana, raṭanā ] বি. ১. প্রচার, ঘোণা ২. কথন, বলা ৩. খ্যাতি ৪. মিথ্যা প্রচার, অপপ্রচার (ওসব দুর্জনের রটনা)। [সং. √ রট্ + অন, + আ]। রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।
র রটন রটন, রটনা [ raṭana, raṭanā ] বি. ১. প্রচার, ঘোণা ২. কথন, বলা ৩. খ্যাতি ৪. মিথ্যা প্রচার, অপপ্রচার (ওসব দুর্জনের রটনা)। [সং. √ রট্ + অন, + আ]। রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।