রমিত

রমিত [ ramita ] বিণ. ১. কৃতরমণ, রমণ বা মৈথুন করা হয়েছে এমন ২. রতি প্রাপিত; ৩. ক্রীড়িত; ৪. আনন্দময়; ৫. উজ্জ্বল (‘বন অতি রমিত হইল ফুলফুটনে’: মধু.)। [সং. √ রম্ + ণিচ্ + ত]। স্ত্রী. রমিতা।

রমণীয়

রমণীয় [ ramaṇīẏa ] বিণ. ১. মনোহর, সুন্দর (রমণীয় দৃশ্য); ২. প্রীতিকর, যাতে মন আসক্ত হয়। [সং. √ রম্ + ণিচ + অনীয়]। বি. রমণীয়তা।

রমণী

রমণী [ ramaṇī ] বি. ১. সুন্দরী নারী; ২. নারী; ৩. পত্নী, স্ত্রী। ☐ বিণ. ১. প্রিয়া; ২. সন্তোষবিধায়িত্রী। [সং. রমণ + ঈ]। রমণীরত্ন বি. গুণবতী নারী।

রমণ

রমণ১ [ ramaṇa ] বি. ১. ক্রীড়া, কেলি, প্রমোদ-বিহার; ২. মৈথুন, রতিক্রিয়া। [সং. √ রম্ + অন]। রমণ২ [ ramaṇa ] বি. ১. কন্দর্প, মদনদেব; ২. পতি, স্বামী (রাধারমণ)। ☐ বিণ. ১. প্রিয়; ২. সন্তোষবিধায়ক। [সং. √ রম্ + ণিচ্ + অন]।

রম

রম [ rama ] বিণ. (সমাসের উত্তরপদে) রমনীয়, আনন্দজনক (মনোরম)। ☐ বি. ১. স্বামী, পতি; ২. কন্দর্প। [সং. √ রম্ + ণিচ্ + অ]। রমক বিণ. বিলাসী।

রবিশস্য

রবিখন্দ, রবিশস্য [ rabi-khanda, rabi-śasya ] বি. গম যব প্রভৃতি বসন্তকালীন শস্য। [আ. রবী (বসন্তকাল) + খন্দ, সং. শস্য]।

রবিখন্দ

রবিখন্দ, রবিশস্য [ rabi-khanda, rabi-śasya ] বি. গম যব প্রভৃতি বসন্তকালীন শস্য। [আ. রবী (বসন্তকাল) + খন্দ, সং. শস্য]।