রঞ্জনরশ্মি

রঞ্জনরশ্মি [ rañjana-raśmi ] বি. (বিজ্ঞা.) অতি ক্ষুদ্র তরঙ্গের তড়িত্চুম্বক রশ্মিবিশেষ যা অস্বচ্ছ ও স্হূল বস্তু ভেদ করে তার ভিতরের বস্তু দেখাতে পারে, এক্স-রে। [ইং. roentgen (< Roentgen) rays]।

রঞ্জকঘর

রঞ্জকঘর বি. ১. সেকালের কামান বন্দুকাদির যে অংশে বারুদ পোরা হত; ২. বারুদঘর।

রঞ্জক

রঞ্জক১ [ rañjaka ] বি. বারুদ। [দেশি]। রঞ্জকঘর বি. ১. সেকালের কামান বন্দুকাদির যে অংশে বারুদ পোরা হত; ২. বারুদঘর। রঞ্জক২ [ rañjaka ] বিণ. ১. রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান); ২. অনুরাগ-উত্পাদনকারী; ৩. √ প্রীতিকর। ☐ বি. রঞ্জকদ্রব্য। স্ত্রী. রঞ্জিকা।

রজ্জু

রজ্জু [ rajju ] বি. দড়ি। [সং. √ সৃজ্ + উ]। সর্পে রজ্জু ভ্রম – স্হিরভাবে সাপকে পড়ে থাকতে দেখে তাকে রজ্জু বলে ভুল হওয়া।

রজকিনি

রজকী, (বাং.) রজকিনি – স্ত্রী. রজক।

রজকী

রজকী, (বাং.) রজকিনি – স্ত্রী. রজক।

রজক

রজক [ rajaka ] বি. ১. ধোপা; ২. (বিরল) রংকারক, যে রঞ্জিত করে। [সং. √ রঞ্জ্ + অক]। স্ত্রী. রজকী, (বাং.) রজকিনি।

রঙ্গিলা

রঙ্গিলা১ [ raṅgilā১ ] বিণ. (স্ত্রী.) ১. রঞ্জিতা (রঙ্গিলা শাড়ি); ২. রাঙা, লাল (রঙ্গিলা গাইয়ের দুধ)। [বাং. রঙ্গিল-এর স্ত্রীলিঙ্গ]। রঙ্গিলা২ [ raṅgilā২ ] বিণ. ১. রঙ্গপ্রিয়, রঙ্গকারী ২. স্ফূর্তিবাজ। [হি.]।

রঙ্গিয়া

রঙ্গিয়া [ raṅgiẏā ] বিণ. (প্রা. কা.) ১. রসিক, রঙ্গপ্রিয় ২. রসিকা, রঙ্গ প্রিয়া। [বাং. রঙ্গ২ + ইয়া]।

রঙ্গন

রঙ্গন [ raṅgana ] বি. ১. চিত্রিতকরণ ২. রক্তবর্ণ ফুলবিশেষ। [রঙ্গ১ দ্র]।