রথী

রথী [ rathī ] (-র্থিন্) বি. ১. যে ব্যক্তি রথে চড়ে রয়েছে; ২. যে ব্যক্তি রথে চড়ে যুদ্ধ করে; ৩. যোদ্ধা (রথীমহারথী); ৪. (আল.) বীরপুরুষ। [সং. রথ + ইন্]। রথীমহারথী বি. বড়ো বড়ো যোদ্ধা।

রমণী

রমণী [ ramaṇī ] বি. ১. সুন্দরী নারী; ২. নারী; ৩. পত্নী, স্ত্রী। ☐ বিণ. ১. প্রিয়া; ২. সন্তোষবিধায়িত্রী। [সং. রমণ + ঈ]। রমণীরত্ন বি. গুণবতী নারী।

রমণ

রমণ১ [ ramaṇa ] বি. ১. ক্রীড়া, কেলি, প্রমোদ-বিহার; ২. মৈথুন, রতিক্রিয়া। [সং. √ রম্ + অন]। রমণ২ [ ramaṇa ] বি. ১. কন্দর্প, মদনদেব; ২. পতি, স্বামী (রাধারমণ)। ☐ বিণ. ১. প্রিয়; ২. সন্তোষবিধায়ক। [সং. √ রম্ + ণিচ্ + অন]।

রজ্জু

রজ্জু [ rajju ] বি. দড়ি। [সং. √ সৃজ্ + উ]। সর্পে রজ্জু ভ্রম – স্হিরভাবে সাপকে পড়ে থাকতে দেখে তাকে রজ্জু বলে ভুল হওয়া।

রজকিনি

রজকী, (বাং.) রজকিনি – স্ত্রী. রজক।

রণিত

রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।

রণা

রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।

রণন

রণন [ raṇana ] বি. ১. শব্দিতকরণ, শব্দ করা; ২. (বাং.) রনরন শব্দ, ঝঙ্কার (সুরের রণন)। [সং. √ রণ্ + অন]। রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।

রটিত

রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।