ক কামদুঘা কামদুঘা [ kāma-dughā ] বি. বিণ. কামধেনু বা কামধেনুর মতো অভীষ্টপূরণকারিণী। [সং. কাম্ + √ দুহ্ + অ + আ (স্ত্রী.)]।
ক কামদানি কামদানি, (বর্জি.) কামদানী [ kāmadāni, kāmadānī ] বি. ১. কাপড়ের ফুল তোলার কাজ, এমব্রয়ডারি; ২. সল্মা চুমকি প্রভৃতির কাজ করা কাপড়; ৩. তুলোর কাপড়ের উপর জরি বসানোর কাজ। [হি. কাম্দানী]।
ক কামড়ি কামড়ি১, কামড়ানি–বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি–বি. ১. পরস্পর ক্রমাগত দংশন; ২. মারামারি। কামড়ি২ [ kāmaḍi ] বি. ধাতুর পাতের কিনারা মুড়ে দেওয়া জোড়। [দেশি]।
ক কামড়ানি কামড়ানি, কামড়ি১–বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি–বি. ১. পরস্পর ক্রমাগত দংশন; ২. মারামারি। কামড়ি২ [ kāmaḍi ] বি. ধাতুর পাতের কিনারা মুড়ে দেওয়া জোড়। [দেশি]।
ক কামড়ানো কামড়ানো, কামড়া–ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)।
ক কামড়া কামড়া, কামড়ানো–ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)।
ক কামড় কামড় [ kāmaḍ ] বি. ১. দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); ২. দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); ৩. নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); ৪. বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); ৫. তীব্রতা (শীতের কামড়)। [দেশি]।