কামাখ্যা

কামাখ্যা [ kāmākhyā ] বি. (স্ত্রী.) ১. হিন্দুদের তীর্থরূপে পরিগণিত বাহান্ন মহাপীঠের অন্যতম, আসামে গুয়াহাটির নিকটস্হ পর্বতবিশেষ (এখানে সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়); ২. কামাখ্যা তীর্থের অধিষ্ঠাত্রী দেবী। [সং. কাম৩. + আখ্যা]।

কামাক্ষী

কামাক্ষী [ kāmākṣī ] বি. (স্ত্রী.) (সুন্দর চক্ষু বলে) কামাখ্যা দেবী। [সং. কাম + অক্ষি + ঈ]।

কামানি

কামানি১–বি. ক্ষৌরকারের অর্থাত্ নাপিতের মজুরি। কামানি২ [ kāmāni ] বি. ধনুকাকৃতি স্প্রিংবিশেষ। [ফা. কমান্]।

কামাই

কামাই১ [ kāmāi ] বি. আয়, রোজগার। কামাই২ [ kāmāi ] বি. ১. অনুপস্হিতি, গরহাজিরি (কাজে কামাই); ২. বিরাম (বৃষ্টির কামাই নেই)। [ফা. কম্ঈ]।

কামানো

কামানো, কামা [ kāmānō, kāmā ] ক্রি. বি. ১. ক্ষৌরকর্ম করা, ক্ষুর দিয়ে চাঁছা; খেউরি করা, দাড়িগোঁফ চাঁছা; ২. আয় করা, রোজগার করা (টাকা কামানো)। [বাং. কাম + আ, আনো]।

কামা

কামা, কামানো [ kāmā, kāmānō ] ক্রি. বি. ১. ক্ষৌরকর্ম করা, ক্ষুর দিয়ে চাঁছা; খেউরি করা, দাড়িগোঁফ চাঁছা; ২. আয় করা, রোজগার করা (টাকা কামানো)। [বাং. কাম + আ, আনো]।

কামলা

কামলা [ kāmalā ] বি. রোগবিশেষ, কাঁওলা, ন্যাবা রোগ, জণ্ডিস। [সং. কামল + আ]।

কামরাঙ্গা

কামরাঙ্গা, কামরাঙা [ kāma-rāṅgā, kāma-rāṅā ] বি. পাঁচটি শিরাযুক্ত অম্ল স্বাদের ফলবিশেষ। [সং. কর্মরঙ্গ]।

কামরাঙা

কামরাঙা, কামরাঙ্গা [ kāma-rāṅā, kāma-rāṅgā ] বি. পাঁচটি শিরাযুক্ত অম্ল স্বাদের ফলবিশেষ। [সং. কর্মরঙ্গ]।

কামরা

কামরা [ kāmarā ] বি. কক্ষ, ঘর। [পো. camara]।