কামাসক্ত

কামাসক্ত–বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট।

কামান্ধ

কামান্ধ–বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য।

কামার্তা

কামার্তা–স্ত্রী. বিণ. কামাতুর, উদগ্র যৌন কামনায় পীড়িত।

কামাতুরা

কামাতুরা–স্ত্রী. বিণ. কামাতুর, উদগ্র যৌন কামনায় পীড়িত।

কামার্ত

কামার্ত, কামাতুর–বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামার্তা, কামাতুরা।

কামাতুর

কামাতুর, কামার্ত–বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা।

কামানল

কামানল, কামাগ্নি–বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা।

কামাগ্নি

কামাগ্নি, কামানল–বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা।

কামসূত্র

কামসূত্র, কামশাস্ত্র–বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র।