কার্বাইড

কার্বাইড, কারবাইড [ kār-bāiḍa, kāra-bāiḍa ] বি. চুন ও অঙ্গারঘটিত দ্রব্যবিশেষ; এই দ্রব্য জলে দিলে একপ্রকার গ্যাস উত্পন্ন হয় এবং তা থেকে আলো হয়। [ইং. carbide]।

কারবাইড

কারবাইড, কার্বাইড [ kāra-bāiḍa, kār-bāiḍa ] বি. চুন ও অঙ্গারঘটিত দ্রব্যবিশেষ; এই দ্রব্য জলে দিলে একপ্রকার গ্যাস উত্পন্ন হয় এবং তা থেকে আলো হয়। [ইং. carbide]।

কার্বলিক

কার্বলিক, কারবলিক [ kārbalika, kāra-balika ] বিণ. অঙ্গার বা আলকাতরা জাতীয় অম্লসম্বন্ধীয়। [ইং. carbolic]।

কারবলিক

কারবলিক, কার্বলিক [ kāra-balika, kārbalika ] বিণ. অঙ্গার বা আলকাতরা জাতীয় অম্লসম্বন্ধীয়। [ইং. carbolic]। কারবলিক এসিড–বি. অঙ্গার-অম্লবিশেষ। কারবলিক সাবান–বি. কারবলিক এসিড-মেশানো সাবানবিশেষ।

কার্বনপেপার

কার্বনপেপার–বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ।

কার্বন

কার্বন, কারবন  [ kārbana, kāra-bana ] বি. মৌলিক পদার্থবিশেষ, যা অঙ্গার হীরা কৃষ্ণসীসা প্রভৃতির প্রধান উপাদান; অঙ্গার। [ইং. carbon]। কার্বনপেপার–বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ।

কারবন

কারবন, কার্বন [ kāra-bana, kārbana ] বি. মৌলিক পদার্থবিশেষ, যা অঙ্গার হীরা কৃষ্ণসীসা প্রভৃতির প্রধান উপাদান; অঙ্গার। [ইং. carbon]। কার্বনপেপার–বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ।

কার্পেট

কার্পেট, কারপেট [ kārpēṭa, kāra-pēṭa ] বি. গালিচা। [ইং. carpet]।

কারপেট

কারপেট, কার্পেট [ kāra-pēṭa, kārpēṭa ] বি. গালিচা। [ইং. carpet]।

কারপরদার

কারপরদার, কারপরদাজ [ kāra-para-dāra, kāra-para-dāja ] বি. ১. আজ্ঞাবাহক প্রতিনিধি; কর্মচারী; ২. ভৃত্য। [ফা. কার্পর্দার্]।