কারপরদাজ

কারপরদাজ, কারপরদার [ kāra-para-dāja, kāra-para-dāra ] বি. ১. আজ্ঞাবাহক প্রতিনিধি; কর্মচারী; ২. ভৃত্য। [ফা. কার্পর্দার্]।

কার্নিস

কার্নিস, কারনিস [ kārnisa, kāranisa ] বি. ছাদ বা দেওয়ালের যে অংশ বাইরের দিকে প্রলম্বিত থাকে বা বেরিয়ে থাকে। [ইং. cornice]।

কারনিস

কারনিস, কার্নিস [ kāranisa, kārnisa ] বি. ছাদ বা দেওয়ালের যে অংশ বাইরের দিকে প্রলম্বিত থাকে বা বেরিয়ে থাকে। [ইং. cornice]।

কার-দানি

কারদানি [ kāra-dāni ] বি. ১. কৃতিত্ব; ২. কর্মকৌশল; ৩. বাহাদুরি। [ফা. কার্দানী]।

কার্তুজ

কার্তুজ, কারতুজ, কারতুশ [ kārtuja, kāra-tuja, kāra-tuśa ] বি. টোটা, বন্দুকের টোটা বা গুলি। [পো. cartucho: তু. ইং. cartridge]।

কারতুশ

কারতুশ, কার্তুজ, কারতুজ [ kāra-tuśa, kārtuja, kāra-tuja ] বি. টোটা, বন্দুকের টোটা বা গুলি। [পো. cartucho: তু. ইং. cartridge]।

কারতুজ

কারতুজ, কারতুশ, কার্তুজ [ kāra-tuja, kāra-tuśa, kārtuja ] বি. টোটা, বন্দুকের টোটা বা গুলি। [পো. cartucho: তু. ইং. cartridge]।

কারণ্ডব

কারণ্ডব [ kāraṇḍaba ] বি. একরকম হাঁস; বালিহাঁস। [সং. কারণ্ডু + অ]

কারণীভূত

কারণীভূত–বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত।

কারণিক

কারণিক–বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক।