কারা

কারা১–কাহারা-র কথ্য রূপ। কারা২ [ kārā ] বি. জেলখানা, কয়েদ (কারারুদ্ধ)। [সং. √ কৃ + অ + আ]। কারাগার–বি. জেলখানা, কয়েদখানা। কারাপাল–বি. জেলখানার অধ্যক্ষ, jailor (স.প.)। কারাবাস–বি. বন্দিত্ব; বন্দি হিসাবে কারাগারে বাস। কারারক্ষী–বি. কারাগারের প্রহরী।

কারসাজি

কারসাজি [ kāra-sāji ] বি. ১. কূটকৌশল; ২. প্রবঞ্চনা; চালাকি। [ফা. কার্সাজী]।

কারবাই

কারবাই, কাররবাই, কাররওয়াই [ kāra-bāi, kāra-rabāi, kāra-rōẏāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।

কাররওয়াই

কাররওয়াই, কারবাই, কাররবাই [ kāra-rōẏāi, kāra-bāi, kāra-rabāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।

কাররবাই

কাররবাই, কাররওয়াই, কারবাই [ kāra-rabāi, kāra-rōẏāi, kāra-bāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।

কারয়িতা

কারয়িতা [ kāraẏitā ] (-তৃ) বিণ. অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় এমন। [সং.√ কৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. কারয়িত্রী।

কারবার

কারবার [ kāra-bāra ] বি. ১. ব্যবসায়; ২. পেশা; ৩. কাজকর্ম; ৪. আদান-প্রদান; ৫. (আল.) কাণ্ড, ব্যাপার (ওর কারবারটা দেখেছ?)। [ফা. কার্বার্]। কারবারি–বিণ. ব্যবসায়ী, ব্যাপারী।