ক কারী কারী [ kārī ] (-রিন্) বিণ. করে এমন (অনিষ্টকারী, আজ্ঞাকারী, ক্ষয়কারী)। [সং. √ কৃ + ইন্]। স্ত্রী. কারিণী।
ক কারিগরি কারিগরি–বি. শিল্পনৈপুণ্য; কারুকার্য। ☐ বিণ. ১. শিল্পনৈপুণ্যবিশেষ; ২. শিল্পসম্বন্ধীয়; ৩. শিল্পদ্রব্যের নির্মাণ যার লক্ষ্য (কারিগরি শিক্ষা)।
ক কারিগর কারিগর [ kāri-gara ] বি. শিল্পী, কারিকর; মিস্ত্রি, artisan. [ফা. কারীগর্]। কারিগরি–বি. শিল্পনৈপুণ্য; কারুকার্য। ☐ বিণ. ১. শিল্পনৈপুণ্যবিশেষ; ২. শিল্পসম্বন্ধীয়; ৩. শিল্পদ্রব্যের নির্মাণ যার লক্ষ্য (কারিগরি শিক্ষা)।
ক কারিকুরি কারিকুরি [ kāri-kuri ] বি. ১. কারুকার্য; শিল্পনৈপুণ্য; ২. কারসাজি (তোমার কারিকুরি সেখানে খাটবে না)। [সং. কারিকর + বাং. ই]।
ক কারিকা কারিকা [ kārikā ] বি. ১. ছন্দোবদ্ধ ব্যাখ্যা; ২. অল্পাক্ষর ব্যাখ্যার দ্বারা বহু অর্থের বোধক কবিতা; ৩. শিল্পকর্ম; ৪. (স্ত্রী.) কর্মসম্পাদিকা। ☐ বিণ. কর্মসম্পাদিকা, কারয়িত্রী। [সং. √ কৃ + অক + আ]।
ক কারি কারি [ kāri ] বি. মাছ বা মাংসের ঝোল। [তামি. কারি; তু. ইং. curry]। কারিকর [ kāri-kara ] বি. শিল্পদ্রব্যের নির্মাতা, শিল্পী, শিল্পকার। [সং. কারি + √ কৃ + অ]।